ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

 সাআদ মাহমুদ। প্রিয় হালুয়াঘাট



ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন—ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তাঁর পাঁচ বছর বয়সী নাতনি আদিবা।


স্থানীয় সূত্রে জানা যায়, আদিবার মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে আদিবা নানার বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে গেলে সেখানে থাকা একটি ভিমরুলের বাসা থেকে ভিমরুল বের হয়ে আদিবাকে কামড় দেয়। বিষয়টি দেখতে পেয়ে নাতনিকে বাঁচাতে এগিয়ে যান তার নানি সুমরি বেগম। এ সময় ভিমরুলের আক্রমণে তিনিও গুরুতর আহত হন।


স্থানীয়রা জানান, ভিমরুলের কামড়ে গুরুতর আহত আদিবা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্বজনরা সুমরি বেগমকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।


নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মোতালেবের বাড়ির পাশের পুকুরপাড়ে ভিমরুলের বাসা ছিল। তবে বাসাটি সম্পর্কে পরিবারের সদস্যদের আগে জানা ছিল না।

Previous Post Next Post
Magspot Blogger Template

نموذج الاتصال