ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশুর মৃত্যু: টিকটকার গ্রেপ্তার

প্রিয় হালুয়াঘাট 


ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল হাকিম (২৫) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তার আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের আলী আজগরের ছেলে।


পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ২৯ মার্চ টিকটক ভিডিও বানানোর জন্য ১০ টাকার বিনিময়ে শিশু সৌরভ ক্ষত্রিয়কে পরিত্যক্ত একটি পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। ঝাঁপ দেওয়ার সময় সৌরভের পায়ে লোহার তারকাটা বিঁধে যায়। এতে সে গুরুতর আহত হয়। বিষয়টি কাউকে না জানাতেও শিশুটিকে নিষেধ করেন হাকিম বলে জানিয়েছে পুলিশ।


পরে সৌরভের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহত সৌরভের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন।


পুলিশ জানায়, মামলা হওয়ার পর থেকে আব্দুল হাকিম পলাতক ছিলেন। দীর্ঘ সময় পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।

Previous Post Next Post
Magspot Blogger Template

نموذج الاتصال