সাআদ মাহমুদ। প্রিয় হালুয়াঘাট
ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ায় আগামী পাঁচ বছরে বিগত ১৭ বছরে যত উন্নয়নমূলক কাজ হয়েছে, তার চেয়ে অন্তত এক ইঞ্চি হলেও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী এলাকায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এ সময় এমপি সালমান ওমর রুবেল বলেন, “বিগত ১৭ বছরে যত কাজ হয়েছে, আগামী ৫ বছরে তার চেয়ে এক ইঞ্চি হলেও বেশি করব।” তিনি বলেন, হালুয়াঘাট ধোবাউড়ার মানুষের প্রয়োজন ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ঝড়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারগুলোর মাঝে সাত দিনের শুকনা খাবার পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়। সেই বরাদ্দ থেকেই অধিক ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঝড়ে আংশিক ক্ষতিগ্রস্ত আরও পাঁচজনের তালিকা করা হয়েছে। তাদেরও দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত দৃষ্টিপ্রতিবন্ধী সফিকুল ইসলাম, বিধবা রাহিলা বেগমসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভোররাতে ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরী এলাকায় আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি যাচাই-বাছাই করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে সরকারি সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়।


ব্লগার ওয়েবসাইট ডিজাইন করতে চাইলে হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন। 01683537751
ReplyDelete