সাআদ মাহমুদ প্রিয় হালুয়াঘাট
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামে নিজ বাড়ি থেকে মোছাঃ মাসতুরা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) আসরের নামাজের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিশুটির নাম মোছাঃ মাসতুরা। তার বয়স আনুমানিক সাড়ে তিন বছর। গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের একটি হাফ প্যান্ট।
শিশুটির বাবার নাম আবু সাইদ এবং দাদার নাম আব্দুল হালিম। তাদের বাড়ি ধুরাইল গ্রাম, ধুরাইল নতুন বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আসরের পর নিজ বাড়ি থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৮৭৬-১৮৫১১৭
📞 ০১৯৩৯-০৭৯৫৮৮
শিশুটির সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করা হয়েছে, পোস্টটি বেশি বেশি শেয়ার করে দ্রুত শিশুটির পরিবারের কাছে খবর পৌঁছে দিতে।
